Menu

x

সরকারী খাদ্য ব্যবস্থাপনা

বর্তমান খাদ্যশস্য পরিস্থিতি

অভিযোগের ফোকাল পয়েন্ট

মোঃ শহীদুল হক
উপ-সচিব (প্রশাসন)
টেলিফোন: ৮৮০২-৭১৬৮০৯৬
ফ্যাক্স: ৮৮০২-৯৫১৪৬৭৮
ই-মেইল:
dsadmin1@mofood.gov.bd

 

প্রাপ্ত অভিযোগ ও নিষ্পত্তি

তথ্যের জন্য যোগাযোগ:

মোঃ সিরাজুল ইসলাম
উপ-সচিব (সমন্বয় ও সংসদ)
টেলিফোন: ৮৮০২-৯৫৪০১২১
ফ্যাক্স: ৮৮০২-৯৫১৪৬৭৮
মেইল:
dscoordination@mofood.gov.bd

তথ্য প্রাপ্তির আবেদন ফরম

কতজন দেখেছেন

Print

খাদ্য মন্ত্রণালয়ের সচিব বেগম মুশফেকা ইকফাৎ ১৯৫৮ সালের ২৯ শে অক্টোবর  বরগুনা সদর উপজেলার ছোট গৌরীচান্না গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মীর এনায়েত হোসেন ও মাতা সৈয়দা মেহেরুনেচ্ছা বেগম.

বেগম মুশফেকা ইকফাৎ ঢাকার বিএএফ শাহিন স্কুল হতে এসএসসি এবং হলিক্রস কলেজ হতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পাবলিক এডমিনিস্ট্রেশন বিষয়ে সম্মানসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।এছাড়া তিনি কানাডার অটোয়াস্ত কার্লটন ইউনিভার্সিটি হতে জনপ্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে Pearson Fellowship অর্জন করেন।

তিনি ১৯৮২ সালে অনুষ্ঠিত বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগাদান করেন। ১৯৮৩ সালে সহকারী কমিশনার হিসেবে ঢাকা কালেক্টরেটে যোগদান করেন। কর্মজীবনে মাঠ পর্যায়ে বিভিন্ন পরিসরে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি শরিয়তপুরের জেলা প্রশাসক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব হিসাবে সমবায় অধিদপ্তরের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষে ২৪/০৫/২০১২ খ্রিঃ তারিখে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং গত ৩১ জানুয়ারী ২০১৩ তারিখে তিনি সচিব হিসেবে পদোন্নতি পান। কর্মজীবনে তিনি ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালী, ইন্দোনেশিয়া, ভারত, থাইল্যান্ড,  ভিয়েতনাম, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত,  উজবেকিস্তান  এবং মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

ব্যক্তিজীবনে বেমগ ইকফাৎ ২ কন্যা সন্তানের জননী। তার স্বামী খান মওদুদুর রহমান  ঢাকা বিশ্ববিল্যালয়ের খাদ্য ও পুষ্টি বিঞ্জান বিভাগের অধ্যাপক। তার ১ম সন্তান মুনিমা তাসনিম (ফ্রায়ানা) ও ছোট মেয়ে মুনতাজিমা তায়াদুদ (রাইকা).

 
free pokereverest poker revie
Ministry of Food, Government of the People's Republic of Bangladesh - all rights reserved